
প্রকাশিত, ৭ মার্চ, ২০২১
নাছির উদ্দিন রাজ,টেকনাফ ঃ
টেকনাফে পৌরসভার জালিয়া পাড়া নাফ নদীর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার উদ্ধার করা হয়েছে।
(শনিবার ) ৬ই মার্চ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করে।
গোপন সংবাদের ভিত্তিতে, রাতে নাফ নদীতে সংলগ্ন এলাকা দিয়ে সমুদ্র পথে মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ কমান্ডার কমন্ডার লেঃ এম সালেহ আকরাম, এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সময় টেকনাফ জালিয়া পাড়া এলাকায় নাফ নদী সংলগ্ন এলাকায় রাত আনুমানিক রাত ১১টা দিকে ব্যাগসহ একজন লোক কে দেখতে পাওয়া যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার সংকেত দিলে।
কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে হলুদ রংয়ের একটি শপিং ব্যাগ ফেলে সমুদ্র সংলগ্ন ঝাউবনের মধ্যে পালিয়ে যায়। উক্ত ব্যগ তল্লাশী করে ৩৫ হাজর পিস ইয়াবা উদ্ধারের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ ৭ই মার্চ (রবিবার ) ১১ টার সময় এক সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ কোষ্টগার্ড স্টেশন লেঃ এম সালেহ আকরাম।


