
প্রকাশিত,।
সজীব সরকার, মুক্তাগাছা, ময়মনসিংহ
মুক্তাগাছা উপজেলায় যোগদানের ৭ মাসের মধ্যেই বদলি আদেশ হলো উপজেলার জনবান্ধব সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার। মুক্তাগাছা উপজেলার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় এসিল্যান্ড মাসুদ রানা একজন জনবান্ধব কর্মকর্তা, যোগদানের পর থেকেই একের পর এক সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে জনকল্যাণমুখী কাজ করে প্রশাসন তথা সরকারের ভাবমূর্তিতে ইতিবাচক প্রভাব ফেলেছেন। মুক্তাগাছার ভূমি খাতে গত অর্ধ-বছরে অভাবনীয় পরিবর্তন আনতে সামর্থ হয়েছেন।
স্থানীয় লোকজন আরও জানান বিগত ৬ (ছয়) মাসে বর্তমান এসিল্যান্ড মাসুদ রানা মহোদয়ের সততা, কর্মদক্ষতা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক কর্মকান্ডে উপজেলার ভূমি-রাজস্ব খাতে আমূল পরিবর্তন এসেছে যা বিগত এক দশকেও পরিলক্ষিত হয়নি।
মুক্তাগাছা উপজেলার সচেতন নাগরিকের পক্ষ থেকে জানানো হয়, এসিল্যান্ড মাসুদ রানা উপজেলায় অবৈধ ভাবে দখল হওয়া প্রায় ১০০ (শত) কোটি টাকারও বেশি মূল্যের সরকারী জমি উদ্ধার, গুরুত্বপূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভূমি খাতে সরকারের ডিজিটাল ও অন্যান্য সেবার মানোন্নয়ন সহ দালালদের দৌরাত্ত কমিয়ে জনভোগান্তি কমানো, ভেজাল বিরোধী অভিযান গতিশীল করে ভোক্তা অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন, সরকারের রাজস্ব খাতে উপজেলায় বাৎসরিক প্রায় কোটি টাকারও বেশি আয় বাড়ানো সহ আরও অনেক জনকল্যাণ মূলক কাজ দক্ষতার সাথে করে আসছে যা সরকারের উন্নয়নশীল কাজকে আরও গতিশীল করে তুলতে সহায়ক হয়েছে। এবং জেলা প্রশাসন তথা সরকারের ভাবমূর্তিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব বৃদ্বি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এমতবস্থায় উপজেলার স্থানীয় লোকজন মনে করছে এসিল্যান্ড মাসুদ রানার হঠাৎ বদলি হলে মাঠ প্রশাসনের উন্নয়ন কাজ মারাত্মকভাবে ব্যাহত হবে, পাশাপাশি লাভবান হবে অপরাধী চক্র। এছাড়া আরও বলা হচ্ছে একজন দক্ষ, সৎ, জনবান্ধব কর্মকর্তার সরকার নির্ধারিত সাধারণ সময়ের আগে হঠাৎ বদলী সরকার তথা প্রশাসনিক ক্ষমতার উপর কুচক্রিমহল, অপরাধী ও দুর্নীতিবাজদের প্রভাববিস্তারও সহজলভ্য করতে সহায়ক হবে যা প্রশাসন তথা সরকারের প্রতি উপজেলার জনগনের অনাস্থা বৃদ্বি এবং ভাবমূর্তি বিনষ্ট করতে ভূমিকা রাখবে।
উপজেলার সাধারণ জনগণের পক্ষে জনস্বার্থে এসিল্যান্ড মাসুদ রানার বদলির আদেশ স্থগিতকরতে বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে স্মারক লিপি দেওয়া হয়েছে।


