
প্রকাশিত,
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি পুলিশের এএসআই মাহফুজ এ প্রতিবেদককে জানান,নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় স্যারের কথা নড়াইল থেকে মাদকের শিকড় সহ উফড়ে ফেলতে হবে তারই নির্দেশক্রমে আমাদের মাদক বিরোধী অভিযান,আমার কাছে গোপন সংবাদ আসে খড়লিয়া গ্রামে গাঁজা বিক্রি চলছে
গোপন তথ্যের ভিত্তিতে (৩মার্চ) বুধবার রাত ১০:৩০ ঘটিকার সময় এসআই নেওয়াজ মোরশেদ,আমি এএসআই মাহফুজুর রহমান,এএসআই শরীফ, এএসআই ওবায়দুর,সঙ্গীয় ফোর্সসহ,চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃসৌরভ বিশ্বাস,পিতা-বাবুল বিশ্বাস,গ্রাম-খড়লিয়া, থানা-কালিয়া,জেলা নড়াইল কে পোল বাজার নামক এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে কালিয়া থানায় হস্তান্তর করে,নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ডিবি পুলিশের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।


