
প্রকাশিত
নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলে নাহিদ নামের এক মাদক ব্যবসায়ীকে ৪৫ পিচ ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ রবিবার(২৮ফেব্রুয়ারী) নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ
এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিমসহ (ডিবি ওসি) মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই মোঃমনির হোসেন,এ এস আই মোঃআজাদ সঙ্গীয় ফোর্স কনেস্টোবল, মফিজুর,সালমান,নারায়ন,মোহন,সুফিয়ান,রাকিবসহ নড়াইল সদর থানাধীন পৌরসভাস্থ
ভওয়াখালি গ্রামের উত্তরপাড়া হইতে মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাহিদ হাসান (২১),পিতা মৃত,ওলিয়ার রহমান গ্রাম দুর্গাপুর থানা ও জেলা নড়াইল কে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন ডিবি পুলিশ।


