
প্রকাশিত,
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নড়াইলে সদ্যযোগদান কৃত পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার) এর মাদক বিরোধী অভিযানের দিগনির্দেশনায় গোপঁন সংবাদের ভিত্তিতে আজ (২৭ফেব্রয়ারী) দুপুর ১২-০৫ ঘটিকা সময় নড়াইল পৌরসভা এলাকার ভোওয়াখালী গ্রাম হইতে রত্না বেগম (৩৮),স্বামী নওশাদ খান,সাং-ফুলদাও,থানা-কালিয়া,সান্তনা গোলদার (৪০),স্বামী,সুশান্ত গাইন,সাং-ভওয়াখালী,উভয় জেলা নড়াইল কে ৯০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে।
ডিবি পুলিশের এস আই দেবব্রত,জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমি এস আই দেবব্রত,এ এস আই আলী হোসেন,কনেষ্টোবল শরিফুল,সরোয়ার,তৌফিক,কাব্য সঙ্গীয় ফোর্স সহ গোপঁন সংবাদের ভিত্তিতে আমরা উৎপেতে বসে থেকে দুই মহিলা মাদক ব্যবসায়ী কে ভোওয়াখালী গ্রাম হইতে ৯০০ গ্রাম সহ হাতেনাতে গ্রেফতার করেছি।
এস আই দেবব্রত আরো জানান,পুলিশ জনতা,জনতায় পুলিশ,নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) স্যার নির্দেশনা দিয়েছেন যে নড়াইল জেলা হতে মাদক,সন্ত্রাস,ইপটিজিং,বাল্যবিবাহ্,
দাঙ্গাহাঙ্গামাসহ সকল প্রকার অনিয়ম দূর্নিতি কঠোর হাতে দমন করতে হবে।
এসব অনিয়মের বিষয়ে যদি কেউ কোন প্রকার সুপারিশ করে তাহলে তাকেও আটক করে থানায় নিয়ে আসতে হবে।
আপনারা সকল প্রকার অনিয়ম দূর্নিতি কে প্রতিহত করতে নড়াইল জেলা পুলিশ কে তথ্য দিয়ে সহযোগীতা করুন বলেও জানান।
নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একই দিন (২৭ফেব্রয়ারী) শনিবার খুব সকালে মাদকবিরোধী অভিযানের ২০ বোতল ফেনসিডিল সহ
এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম ডিবি ওসি মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে,এস আই রফিক,এএস আই জহুরুল,ও সঙ্গীয় ফোর্স কনেষ্টোবল জব্বার,রওশান,ব়াজু,মিন্টু নন্দী,নড়াইল সদর থানাধীন হাতির বাগান নামক স্থান থেকে মোহাম্মদ জাহিদ পিতা ইসরাফিল সরদার গ্রাম কান্দিপাড়া থানা লৌহজং জেলা মুন্সিগঞ্জ কে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন।


