
লোভ্
,,, কবি
,,, ,, শেখ মাহমুদ
সেবার নামে ব্যাক্তিস্বার্থ
রমরমাসব ব্যবসা,
ধর্মের নামে অধর্মসব
অভিনয় আর তামাশা।
লোভ নামের সর্বনাসা
লাগামহীন ঘোড়ায় চড়ে,
ছুটছে সবাই দিকবিদিক
নিজের মতকরে।
দেশ, জাতী ধর্ম এখন
শুধু কথার কথা,
লেভাস ধারীর প্রচন্ড ভীড়
নাই বাস্তবতা।
আপন স্বার্থের বিপরীতে
যদিও হয় সে বাবা,
ছাড় নাই এতটুকুন
কিসের মানবতা!
নিজের আসন ধরে রাখতে
যা যা প্রয়োজন,
তাই করতে পাগল প্রায়
দ্বি- গুন আয়োজন।
সবটুকুই নিজের ভাগে রাখতে
আমরন লড়াই,
বিন্দুমাত্রও ত্যাগ নাই
শুধু বেশী বেশী চাই।
সরিষার গায়ে ভূত ধরেছে
আর উপায় নাই
রক্ষক হয়ে ভক্ষন করে
বল কোথা যাই।
চরম এ অস্বাভাবিকতা
যদি চলতে থাকে,
সর্বনাশ দেশ জাতীর
আম ও ছালা দুইই চলে যাবে।


