
প্রকাশিত, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় আজ চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপির ) ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার এক প্রধান আসামীকে গ্রেপ্তার করে নীলফামারীর জলঢাকা থানা পুলিশ
আজ বিকেলে মামলার প্রধান আসামী রেজাউল করিমের, সোহেল ( ৩০) মোবাইল নাম্বার ট্যাগ করে তার অবস্থান নিশ্চিত করে জলঢাকার তেলপাম্প এলাকা থেকে গ্রেপ্তার করে জলঢাকা থানা পুলিশ
এবিষয়ে সিএমপির নাম না বলা এক ওসির সাথে ফোনে কথা হলে তিনি বলেন আমাদের কাছে চট্রগ্রাম জেলার পাহাড়তলি থানার শারমিন আক্তার (২৫ ) নামে এক মেয়ে এসে লিখিত অভিযোগ করে কে বা কাহারা তার ছবি ব্যবহার করে ফ্রেসবুক এ james Brewster cook নামে একটি ফেক আইডি খুলে তার নামে প্রতারণা করছে এমন অভিযোগের ভিত্তিতে আমরা সেই ফ্রেসবুক আইডিতে থাকা নাম্বার টি ট্যাগ করতে থাকি এবং এক পর্যায়ে তা আমরা নীলফামারীর জলঢাকায় তার অবস্থান জানতে পারি এবং আমরা তাড়াতাড়ি সেটা জলঢাকা থানায় জানাই
এদিকে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমরা আজ দুপুরে সিএমপি থেকে একটি ইমেল পাই এবং আমরা সেই ইমেল এ থাকা নাম্বার ট্যাগ করে প্রধান আসামী রেজাউল করিম ( সোহেল ) কে জলঢাকা তেলপাম্প থেকে গ্রেপ্তার করি এবং আজ তার সব আইনি প্রক্রিয়া শেষ করে আজকেই তাকে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে
এদিকে অভিযোগ কারী শারমিন আক্তারের ফোনে একাধিক বার ফোন দেওয়ার পরও তার সাথে কোন যোগাযোগ করা যায়নি এবং তার কোন বক্তব্য নেয়া যায়নি


