print news || Dailydeshsomoy

 

কবি আনোয়ার চিশতী

সোনার পিয়ালায়  খেতে বসেছো ভেবেছ কি

কখনো টোকাই যারা 

পায়নি আহার 

তোমার অনেক ধন

গাড়ি আর বাড়ি চেননা

দেখোনা নিচু তলার মানুষ কে

তারা কেমন আছে 

জীবনে হীরা ফেলে কাঁচ করে

নিয়েছো সেজেছ অচল

পৃথিবীর রাজা

পাবে তুমি সাজা 

ভুলে যাও প্রতিপত্তির মহামায়া

লোভ লালসা কাঁদো নিরালা

প্রভুর সামনে কারা

জানিও হিংসা পরম ধর্ম 

তবুও কারো মুক্তি চাই

এক আলিফ এর কাছে মাওলা

ক্ষমাশীল দয়াবান তিনি

কুরআনে বলেছেন

রহমত হতে নৈরাশ হইও না

  আলোকিত মানুষ প্রেম

করো মাওলার সহিত 

তারা তোমায় সদাই মঙ্গল চাই