
প্রকাশিত, ২২ ফেব্রুয়ারি, ২০২১
বিশেষ প্রতিনিধিঃ-
রুপপুর পরমাণু বিদ্যুৎ উৎপাদন নির্মাণ কেন্দ্র ও ইপিজেডকে কেন্দ্র করে ঈশ্বরদীতে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের রাশিয়ান,চীন ও জাপানীসহ বিদেশীরা শংকিত হয়ে উঠেছেন।
অবাদে চলছে মাদক ব্যবসা এতে করে কিছু বিদেশি নাগরিক ও ইয়াবার মতো নেশায় জরিয়ে পরেছে এদের সহযোগিতা করছে ঈশ্বরদীর শহর ও রুপপুর এলাকার উর্তি বয়সী ছেলেরা।ঈশ্বরদী শহরের প্রাণ কেন্দ্র রেলওয়ে গেট থেকে ৫মিনিট এর দূরত্ব একটি বাংলা মদের দোকান আছে সেটি খোলা থাকে সকাল ১১ থেকে দুপুর ৩টা পর্যন্ত।
সেখান থেকে মদ কিনে নিয়ে কয়েক জন মিলে পরে সেটি বেশি দামে বিক্রিয় করে। রাত নামতেই ঈশ্বরদী উপজেলা রোড হয়ে উঠে মাদকের রাজধানীতে।এতে কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের ও হাত রয়েছে বলে সূত্র জানায় আরো জানা যায় কিছু পুলিশ সদস্য নিজে এসে মদ্যপান করে যায়।
সূত্র আরো জানায় যে পাবনা -হ ১২-৬৯৮১ সাদা মটরবাইক নিয়ে দুইজন পুলিশ সদস্য মাঝে মধ্যেই মদ্যপান করে ও হাত খরচ এর টাকা নিয়ে যায় এবং কিছু সাংবাদিকে ও মাসিক কিছু বিকাশে এর মাধ্যমে পাঠাতে হয়।
ঔএলাকার অনেকের সাথে কথা বললে তারা বলে আমাদের সমাজ টা নষ্ট করে দিচ্ছে এরা কিন্তু পুলিশ দেখেও যেন দেখে না।কিছু খারাপ লোক এর জন্য সৎ পুলিশ ও সাংবাদিক দের ও গালি শুনতে হয়।


