print news || Dailydeshsomoy

 

ফেনী প্রতিনিধি:

ফেনীতে বিশ হাজার পিস ইয়াবা সহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম পিপিএম বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ সুপার আরো জানান, ৬অক্টোবর রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাজারী রোডে অভিযান চালিয়ে কক্সবাজার জেলা উখিয়া থানার তাজনিমার খোলার মোজাফফর আহমেদ এর ছেলে আমির হোসেন( ৩০) ও পালংখালী ইউপির আব্দুল মোনাফ,র ছেলে রফিক আলম (২০)কে আটক করে ডিবির এস,আই (নিঃ) জসিম ও এসআই নুরুল হক।

আসামীদের দেখানো মতে মেসার্স এম এম মোটরর্সের মিস্ত্রী দ্বারা গাড়ির প্লেনসিট কেটে বিশেষভাবে তৈরি বক্সের ভেতর থেকে কালো রংয়ের কসটেপ মোড়ানো দশটি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে লাল রংয়ের ১০ পলি প্যাকেট সহ সর্বমোট ১০০ প্যাকেটে ২০হাজার পিস ইয়াবাসহ একটি পিকআপ গাড়ি আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১কোটি পনের লাখ টাকা।
এঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ১৬/২০২০