print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

কবিতা-বন্ধনের ভালোবাসা
কবি- মোঃ অনিক দেওয়ান

সমুদ্রের যত ভালোবাসা
তোমায় রাঙিয়ে দিবো
আমার ভালোবাসায়
তোমাকে তৃপ্ত করবো।

হাতে হাত ধরে
বন্ধনে আমরা আবদ্ধ
সুখ – দুখ – কষ্ট – শান্তি
আমরা দুজনে বদ্ধ।

সমুদ্রের পারে এসে
সাক্ষী আমাদের ভালোবাসা
একদিন পূর্ণ হবে
আমাদের সকল আসা।

যখন আমরা হাতে হাত রাখি
বাঁধনের বাসা বাঁধি
ভালোবাসা পূর্ণ করে
করবো আমরা সাধি

কেউ আমাদের মানুক
আর না মানুক
দুজনকে একসাথে
আল্লাহ্ আবদ্ধ করুক।

আল্লাহ্ সহায় থাকলে
পরিপূর্ণ হবে সকল আসা
হাতের বন্ধন রবে
বন্ধনের ভালোবাসা।