print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

কবিতা সূর্য্যকে ছুঁতে চাই
কবি- মোঃ অনিক দেওয়ান
তারিখ -১৮/২/২০২১

সূর্য্য ডুবে যাবে বলে
আমরা পদ্মার চরে যাই
দুজন হাত বাড়িয়ে
সূর্য্যকে ছুঁতে চাই।

জানি আমরা সূর্য্যকে
কখনো ছুঁতে পাবনা
তবুও হাত বাড়ায়
ছুঁতে চেষ্টা দুজনা।

সূর্য্য বলে আমাকে
ছুঁতে পারবেনা
আমরা সূর্য্যকে বলি
তোমাকে ছুঁয়াও সম্ভব না।

সূর্য্য বলে আমাকে
আমি এখন ডুবে যাবো
আমরা বলি তাকে
তোমাকে ডুবতে দেখবো।

সূর্য্য বলে আমাকে
আমি ডুবে গেলাম
আমরা বলি তাকে
তোমাকে বিদায় দিলাম।