print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বৈশিক মহামারী করোনার ভ্যাকসিন দীর্ঘ উপেক্ষা পর বান্দরবানে প্রথম পর্যায়ে বরাদ্ধকৃত হয় ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন । তবে প্রথম ধাপে সেই করোনা টীকা নিয়ে ছিলেন পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা। এর ধাপে ধাপে করোনা টীকা গ্রহন করে ব্রিগেডিয়ান প্রধান,পুলিশ সুপার, সিভিল সার্জন সহ আরো অনেকে।

আজ সোমবার ১৫ ফেব্রুয়ারি সকালে বান্দরবান সদর হাসপাতালে প্রথম ডোজ করোনা টীকা নিয়ে প্রথম পর্যায় কার্যক্রম সম্পন্ন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এছাড়াও পাশাপাশি করোনা টীকা নেন জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ সহ আরো অনেকে।

সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু জানান, সকালে জেলা সদর হাসপাতালে এসে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রথম ডোজ করোনা টীকা নিয়েছেন। মন্ত্রী করোনা টীকা গ্রহন মাধ্যমে বান্দরবানে প্রথম পর্যায়ের করোনা ডোজ প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। অংসুই প্রু আরো বলেন, মন্ত্রী করোনা ডোজ নিয়ে সুষ্ঠ আছে বলে জানিয়েছে।

উল্লেখ্য,গেল ৭ তারিখ বান্দরবান সদর হাসপাতালের ১২ হাজার করোনা ভ্যাকসিন গ্রহনের মধ্যদিয়ে বান্দরবানে করোনার ভ্যাকসিন দেয়া কার্যক্রম শুরু হয়।