print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

মোঃ বায়েজিদ হোসেন গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি।

কবিতার নাম – ১৪ফেব্রুয়ারি
লেখক- তায়াউস তনু,

১৪ ই ফেব্রুয়ারী আসছো
তুমি কোন বার্তা হয়ে
কারাে জন্য সুখ আবার
কারাে দুঃখ লয়ে।
বিশ্ববাসীর মত বন্ধু
তুমিও করিও না ভুল
ভালবাসা হয় না প্রমাণ।
গিফট করিলে একটি
গােলাপ ফুল।
ফুলে যেমন সুবাস থাকে
তেমনি থাকে কাঁটা
দিবস দিয়ে হয় না
ভালবাসা কারাে হৃদয়ে গাঁথা।
লাইলী মজনু শিরি ফরহাদ
যারা ছিল প্রেমের গুরু
সেখান থেকেই প্রেমের
ইতিহাস রচনা হয়েছে শুরু
তাদের কোন ছিলনা দিবস
জানতো সর্ব লোকে
প্রিয় জনের জন্য তারা
ভালবাসা জমিয়ে রেখেছে
হৃদয় নামক বুকে
ভাল যদি ভাসতেই হয়
ভেস তাদের অনুসরণ করে
যারা জীবন যৌবন সবই
দিয়েছে প্রেমের জন্য উজার করে ।
ফুল দিয়ে ভালবাসা তুমি
বিক্রি করাে না অমানুষের দ্বারে
ভালবাসার মানুষকে হৃদয়
দিয়ে চিনে বন্ধী করো
আপন মনের ঘরে।
ভালবাসার জন্য কিসের
জানুয়ারী বা কিসের ফেব্রুয়ারী
এসবে তাে লাইন
ধরে হাজার নর নারী।
তাদের সবার কপালেই কি
চির জীবী হয়
ফেব্রুয়ারীর ভালবাসা।
এসব ভুলের কারণেই
মনে বাসা বাঁধে দুঃখ
কষ্ট আর নিরাশা ।
(বিপরীতে) –
বিশ্ববাসীর কাছে একটি দিন
কেন হয়েছে নির্ধারণ
বন্ধু তুমি কি বলতে পার
এর সঠিক কোনাে কারণ ।
হাতে নিয়ে একটি গােলাপ
সবাই ছুটছে সারি সারি
দিনটি হচ্ছে ২০২১ সালের
১৪ ই ফেব্রুয়ারী ।
তােমার যদি হয়গাে
জানা বলবে কাছে এসে
হাতে নিয়ে একটি গােলাপ
গিফট করিবে হেসে।
সবার মত বলবে তুমি
তুমিই আমার প্রাণ
বিপরীতে বলব আমি
আই লাভ ইউ জান।
ঘুরব পার্কে সারাদিন
করব সময় লস
বুঝতে পেলাম এটাই
বুঝি ভালবাসার দিবস।