print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১০ ফেব্রুয়ারি, ২০২১

মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:

১০ ফেব্রুয়ারী (বুধবার) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার‌্যালয়ে ডিজিটাল ট্রেনিং সেন্টারে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ এর ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ফেরদৌস, জেলা প্রশাসক মানিকগঞ্জ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মানিকগঞ্জ এর আয়োজনে এবং জেলা প্রশাসন, মানিকগঞ্জ এর সার্বিক সহযোগিতায় উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হতে ই-নথির বিকল্প নেই মর্মে উল্লেখ করেন। একই সাথে দুই দিনের এই প্রশিক্ষণে হাতে কলমে ই-নথির সকল বিষয় জেনে নেওয়ার আহ্বান জানান।

উক্ত ট্রেনিং এ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও ডেস্ক স্টাফগন ই -নথির উপর প্রশিক্ষণ গ্রহন করছেন।