print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৭ ফেব্রুয়ারি, ২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলে করোনা ভ্যাকসিন প্রদানের শুভ উদ্বোধন করেন,সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা।
এসময় নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রথম টিকা গ্রহণ করেন।
আজ (৭ফেব্রয়ারী) রবিবার সকাল ১১ ঘটিকার সময় নড়াইল আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।
নড়াইল জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ডোজ টিকা এসেছে এবং ১ হাজার জন রেজিস্ট্রেশন করেছেন। প্রথম ধাপে জেলায় ১৮ বছর বয়সের উর্দ্ধে ২৪ হাজার মানুষকে এ ভ্যাকসিন দেয়া হবে।
নড়াইল সদর হাসপাতাল,লোহাগড়া ও কালিয়া উপজেলা হাসপাতালে একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হয়ে পরবর্তী ১৪ দিনে সম্পন্ন হবে।
পর্যায়ক্রমে টিকা গ্রহন করেন,পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),আনজুমান আরা, নবনির্বাচিত মেয়র সদর পৌরসভা,সিভিল সার্জন শাকুর আহমেদ,তত্ত্বাবধায়ক সদর হাসপাতাল,মশিউর রহমান বাবু,আর এম ও নড়াইল সদর হাসপাতাল সহ নাছিমা আক্তার প্রমূখ।
এদিকে পর্যায়ক্রমে
নড়াইলের লোহাগড়ায় একজন প্রবীণ চিকিৎসককে‘ কোভিড-১৯ এর টিকা প্রদানের মধ্য দিয়ে করোনার টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
একই দিনে বেলা ১২টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু ও উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে প্রবীণ চিকিৎসক বৈদ্যনাথ সাহা প্রথমে করোনার টিকা নেন,এরপর একে একে ডাঃ শাহ ফয়েজ আলম,ডাঃ প্রবীর কুমার দে শ্যাম ও ডাঃ শাহ ফজল এলাহী সহ একাধিক স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ করোনার টিকা নেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ সাহাবুর রহমান জানান,প্রথম ধাপে লোহাগড়াতে কোভিড-১৯ করোনার ৩ হাজার ডোজ টিকা রয়েছে ৩ হাজার জনকে এ টিকা দেয়া হবে।
এটি অক্সফোর্ড এর কোভিশিল্ড টিকা,এটি নিরাপদ। টিকাদান অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন,ডাঃ রিপন ঘোষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।