
প্রকাশিত, ৭ ফেব্রুয়ারি, ২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়ায় স্কুলছাত্রীকে গনধর্ষনের ঘটনায় প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সকল শ্রেনী পেশার মানুষ।
শনিবার (৬ ফেব্রুয়ারী) কালিয়া পৌর শহরে নির্যাতিত ছাত্রীর নিজ বিদ্যালয়ের ছাত্র শিক্ষকসহ উপজেলা আওয়ামী-লীগ ও কালিয়া প্যারিশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে পৃথক ভাবে মানববন্ধনসহ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।
এসময় মানববন্ধন চলাকালে অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ,কালিয়া পৌরসভার সদ্য মেয়র মো:ওয়াহিদুজ্জামান হীরা,কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী,কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, প্যারিশংকর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রানী বৈরাগী,অধ্যাপক এরাদত হোসেন, শিক্ষক অরুনকান্তি মল্লিক,মো:সাজ্জাদ হোসেন প্রমূখ।
বক্তারা এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন,অন্য কেউ যাতে ওই ধরনের ঘটনার জন্ম দিতে না পারে সে জন্য স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে এবং পলাতক ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবিসহ নির্যাতিত ছাত্রীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও দাবি করেছেন।
জানা যায়,কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ুয়া ওই ছাত্রীর সাথে এই গ্রামের ইউছুফ শেখের ছেলে বখাটে মিশাণ শেখের কিছু দিন আগে থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তারই সুত্র ধরে ওইদিন সন্ধ্যা ৭ টার দিকে প্রেমিক মিশান তাকে ফোন করে বাড়ীর পাশের মাঠের মধ্যে ডেকে বন্ধুদের নিয়ে পর্যায়ক্রমে ধর্ষন করে পলিয়ে যায়।
নির্যাতিত ছাত্রীর বাবা বাদি হয়ে কালিযা থানায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া সাংবাদিকদের জানান,স্কুলছাত্রীকে গনধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় ২ জনকে প্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


