
গোপালপুর পৌরসভার মেয়র প্রার্থী ধানের শীষের নির্বাচনী প্রচারনা আব্দুল আল মামুন কচি ও তার ছেলে।।।।
বিশেষ প্রতিনিধিঃ
-দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সমর্থকসহ সাধারণ ভোটারদের মধ্যে মেয়র নির্বাচন নিয়ে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির আহ্বায়ক ও লালপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল আল মামুন কচি।
সে শারীরিক ভাবে অনেক অসুস্থ তার পর ও তার সমর্থকরা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত জনগণের কাছে যাচ্ছেন ও ভোট ও দোয়া চাইছেন।
গোপালপুর পৌর বিএনপি ছাড়াও লালপুর থানা বিএনপি ও অংশ নিয়েছে নির্বাচনি প্রচারনায় দলীয় প্রার্থীকে জয়ী করতে গণসংযোগ করছেন।
পৌরসভায় মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল । অন্যদিকে তিনি বড় দুটি দলের চেয়ে ও বেশি বেশি প্রচারণা চালাচ্ছেন বলে জানা যায়। তিনি সাবেক গোপালপুর পৌরসভার পৌর মেয়র ছিলেন।


