print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২,মে,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ

আজ সোমবার ২২শে মে সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ের সুশাসন চত্বরে সাত দিন ব্যপী গোপালগঞ্জে ভূমি সেবা প্রদানের উদ্ধোধন করেন জেলা প্রশাসক ও কালেক্টর কাজী মাহাবুবুল আলম। ভূমি সেবা সপ্তাহের সভাপতিত্ব করেন মোছাঃ নাজমুন নাহার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব গোপালগঞ্জ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সদর ভূমি কর্মকর্তা মোঃ মামুন খান, যার অক্লান্ত পরিশ্রমে আজ গোপালগঞ্জে এই সেবা দিতে দ্রুত সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, গোপালগঞ্জে ভূমি সংক্রান্ত কোন সমস্যায় পড়লে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আশাকরি কোন সমস্যা থাকবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়েশা সিদ্দিকা(পিপিএম, বিপিএম) পুলিশ সুপার গোপালগঞ্জ, মাহাবুব আলী খান সভাপতি জেলা আওয়ামীলীগ গোপালগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান জেলা চেয়ারম্যান, জিএম সাহাবুদ্দিন আজম সাধারন সম্পাদক গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, শেখ রকিব হোসেন মেয়র গোপালগঞ্জ পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু উপজেলা চেয়ারম্যান গোপালগঞ্জ সদর।
ভূমি সপ্তাহ অনুষ্ঠানে গোপালগঞ্জ পৌরসভার আওতাধীন ১২ নং ওয়ার্ড এর বাসীন্দা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লার হাতে এস এ খতিয়ান ৯৮৬, দাগ নং-৩০৬, ৯৬ নং তেঘরিয়া মৌজার জমির পরিমান ৪ শতাংশ পরিমান জমির ভিপি সম্পত্তির ডি,সি, আর কার্বন রশিদ তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। সেই সাথে সবিতা রানী হীরাকে তার ভূমি অধিগ্রহনের ১১ লক্ষ ১০ হাজার টাকা চেক তুলে দেন। ইয়াদ আলীর পক্ষে নামজারী খতিয়ান বুঝে নেন ময়না বেগম। এছাড়াও সালামী পরিষদ করিয়া রশিদ গ্রহন করেন বিভিন্ন পর্যায়ের মানুষেরা।
গোপালগঞ্জে এই ভূমি সেবা চলবে ৭দিন। এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার অতিরিক্ত জেলাপ্রশাসক মোছাঃ নাজমুন নাহার বলেন, ভূমি সংক্রান্ত কোন জটিলতা বা ভোগান্তি নিরশনে আমাদের এই প্রয়াস। তিনি আরো বলেন, ভূমি অধিগ্রহনের টাকা গোপালগঞ্জে যারা পাবেন তারা অতিসত্বর এই সাত দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের টাকা বুঝে নিয়ে যাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী মাহাবুবুল আলম জেলা প্রশাসক গোপালগঞ্জ বক্তব্যের মধ্যে দিয়ে ৭ দিনের ভূমি সেবার উদ্ধোধন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।