print news || Dailydeshsomoy

গফরগাঁও প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার রাতে গফরগাঁও-ভালুকা সড়কে শিবগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যবসায়ী, ইসলাম (৬৫),  তিনি রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত ব্যবসায়ী ইসলাম গত একমাস পূর্বে মুক্ত বাংলা নামে একটি নতুন রেস্তোরা চালু করেন।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে বাজারের বাসস্ট্যান্ড মোড় এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি লড়ি তাকে চাঁপা দেয়।

পরে তাকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

এ সময় স্থানীয় জনতা ঘাতক লড়ি ও চালককে আটক করেন। স্থানীয়রা গফরগাঁও থানা পুলিশকে অবগত করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, চালক ও লরি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আয়নাল ইসলাম,/দেশ সময়