
প্রকাশিত,৩০, জানুয়ারি,২০২২
রুহুল আমিন বকুল রায়গঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জঃ
জানাযায়, সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রহ্মগাছা বাজারে ৪ টি দোকানে অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি।
শনিবার মধ্যরাতে ক্ষতিগ্রস্তদের দোকান পরিদর্শন করলেন সিরাজগঞ্জ ৩ আসনের এমপি অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ। পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার তৃপ্তি কণা মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদী আলমাজি জিন্নাহ, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্টু খান ও সাধারণ সম্পাদক গোলাম হাসনা টিটু।
উল্লেখ্য শনিবার রাত সাড়ে নয়টার দিকে ব্রহ্মগাছা বাজারে মিন্টু খানের মার্কেটে তিনটি দোকানের মধ্যে হঠাৎ করে শরীফের কসমেটিকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এ সময় পাশে থাকা আরো তিনটি দোকান পুড়ে যায়। এতে স্থানীরা আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা চালায়। এরপর খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ও রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। #
তারিখ ৩০-০১-২২


