print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, ডিসেম্বর,২০২১

ফেনী প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজী ও দাগনভূঞার ১৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকালে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে প্রচুর সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। এ উপজেলার শুধু এই ইউপিতেই চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন হচ্ছে ইভিএমে।

সোনাগাজী উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় ১৩ এজেন্টকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে নির্বাচন পূর্বরাতে সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থান থেকে ২৫ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানা যায়। পুরো সোনাগাজীতে বহিরাহত ঠেকাতে বিভিন্ন প্রার্খীর সমর্থকরা রাত জেগে পাহারা বসিয়েছিল।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দাগনভূঞার ৬টি ইউনিয়নের ৫টিতে ইতোমধ্যে চেয়ারম্যান পদে বিনাপ্রতিন্দ্বিতায় সরকার দলীয়রা নির্বাচিত হয়েছে। সাধারণ সদস্য পদে ২৮০ জন ভোট যুদ্ধে রয়েছেন। এ ছাড়া সোনাগাজীর ৯টির মধ্যে ২টিতে চেয়ারম্যান পদে বিনাপ্রতিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই বাকি ৭টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে।