print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০, ডিসেম্বর,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে,১২জন, নৌকার মাঝি বিনা প্রতিদ্বন্দিতায়,চেয়ারম্যান।

আসন্ন পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ১৫ টি ইউনিয়নের মাঝে এখন পর্যন্ত,১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন করে নৌকার প্রার্থী।

বারবাড়িয়া, চরআলগী, সালটিয়া, রাওনা, লংগাইর, পাইথল, গফরগাঁও, যশরা, পাঁচবাগ, উস্থি, দত্তেরবাজার, নিগুয়ারী ইউনিয়নের নৌকার মাঝি গন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর মাঠ পর্যায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের তালিকা প্রকাশ করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

জানা যায় ১২ টি ইউনিয়নে নৌকা প্রতীকপ্রার্থীর সাথে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় বিনা প্রতিদ্বন্দিতায় তারা নির্বাচিত হয়েছেন।

তাদের মধ্যে বারবাড়ীয়া ইউনিয়নের আবুল কাসেম,চরআলগী ইউনিয়নের মাসুদুজ্জামান মাসুদ,যশোরা ইউনিয়নের তারিকুল ইসলাম রিয়েল,রাওনা ইউনিয়নের সাহাবুল আলম,পাঁচবাগ ইউনিয়নের মাহাবুব আলম, উস্থি ইউনিয়নের নজরুল ইসলাম তোতা,দত্তেরবাজার ইউনিয়নের রোকসানা বেগম,নিগুয়ারী ইউনিয়নের তাজুল ইসলাম মৃধা ও পাইথল ইউনিয়নের আক্তারুজ্জামান সহ নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

এ ধাপের নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩,টি ইউনিয়ন, টাংগাব ৩ জন,মশাখালি ২ জন,রসুলপুর ৫,জন প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে।

সূত্র মতে, ১৫ইউনিয়নে মোট মেম্বার পদে লড়ছেন ৪৭৩ জন ও সংরক্ষিত আসনে ১৬৩ জন।

এর মধ্যে মেম্বার পদে ৮জন এবং সংরক্ষিত আসনে ১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন বলে গফরগাঁও উপজেলার নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূইয়া জানান।

নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

আয়নাল,ইসলাম, /দৈনিক দেশ সময়