print news || Dailydeshsomoy

প্রকাশিত ঃ ০৭ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বর্তমানে পদত্যাগ পত্রটি মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে রয়েছে।

মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠালেন ডা. মুরাদ
মুরাদের অশ্লীল অডিও-ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ
মুরাদকে পদত্যাগের নির্দেশ, প্রধানমন্ত্রীকে অভিনন্দন
মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখনো মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়া হয়নি। ই-মেইলে তিনি (ডা. মুরাদ হাসান) এ পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জানা গেছে, পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। অথবা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

এর আগে অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেয়ায় মুরাদ হাসানকে আজকের মধ্যে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক