
প্রকাশিত,২৭, অক্টোবর,২০২১
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
আমানত শাহ নামে একটি রো রো ফেরি ডুবে গেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে, ফেরিতে ১৭টি ট্রাক ছিল।
মানিকগঞ্জের পাটুরিয়ায় ট্রাকসহ ‘আমানত শাহ’ নামে একটি রোরো ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ৫ নম্বর ফেরি ঘাট পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এটি নোঙর করে ফেরিটি। এরপর ফেরি থেকে ২-৩ তিনটি যানবাহন নামার পরই ফেরিটি ডুবে যায়।
তিনি বলেন, ফেরিতে ১৭ ট্রাক, মোটরসাইকেল ও কয়েকটি ছোট যান ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপাক মো. জামাল হোসেন বলেন, পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের পল্টুনের কাছে পৌঁছানের সময় ফেরিটি ডুবে যায়।
ফেরিতে কোনো যাত্রীবাহী বাস ছিলো না। উদ্ধার অভিযান চলছে।


