print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, অক্টোবর,২০২১

সুমন আহমেদঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনগনের মনোনীত প্রার্থী বর্তমান মেম্বার মো. মাহবুব আলম মিস্টারের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে ইউপি সদস্য মাহবুব আলম মিস্টারের বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রবীণ মুরব্বী মুখলেছুর রহমানের সভাপতিত্বে ও নুরুল ইসলাম প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বী রহমান তপাদার, আমান উল্ল্যাহ মোল্লা, এসহাক আলী গাজী, শিক্ষানুরাগী অহিদুল ইসলাম বাচ্চু, আলী আজ্জম প্রধান, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জমশেদ আলী বেপারী, আ. জলিল প্রধান, আ. জলিল মিজি, সেলিম তপাদার, মো. শাহজাহান প্রধান, উমর আলী প্রধান, আনোয়ার হোসেন আনা প্রধান, নাছির মোল্লা, শাহ আলম মোল্লা, জয়নাল মোল্লা, তাজুল ইসলাম প্রধান, ইয়াকুব আলী প্রধান, বিল্লাল হোসেন ভান্ডারী, হযরত আলী, মুক্তার হোসেন, আলমগীর হোসেন।

বক্তারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ওপর বিশেষ এক আমানত হচ্ছে ভোট। তাই এ পবিত্র আমানতের হেফাজত করা প্রত্যেকের জন্য এক আবশ্যকীয় দায়িত্ব। নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার বিষয়ে ইসলাম বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। জেনে শুনে অসৎ, অযোগ্য ও দুর্নীতিপরায়ণ, মাদকসেবী প্রার্থীকে ভোট দিলে তার পরিণাম যে অত্যন্ত ভয়াবহ সে সম্পর্কেও অবহিত করা হয়েছে।

ভোট যেহেতু আমানত, এর জন্য ভোটারদের দৃষ্টিতে যে ব্যক্তি সর্বোত্তম, তার পক্ষে ভোট দেয়ার শিক্ষাই ইসলাম দান করে। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেয়া যেমন অধিক পুণ্যের কাজ, তেমনি অসৎ, অনুপযুক্ত, দুষ্কৃতকারী কোন ব্যক্তিকে ভোট দেয়াও শক্ত গুনাহের কাজ। তাই দলমত নির্বিশেষে ২৮ নভেম্বরের নির্বাচনে মাহবুব আলম মিস্টারকে ভোট দিয়ে হ্যাট্রিক করার সুযোগ প্রদান করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
মাহবুব আলম মিস্টার ওই ওয়ার্ডের বর্তমান সদস্য। ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং সরদারকান্দি ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে গতবারের ন্যায় এবারও সাধারণ সদস্য পদে নিজের প্রার্থী হিসেবে ঘোষণা করে তিনি বলেন, ৪নং ওয়ার্ডের উন্নয়নের জন্য তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হতে চান। কারন ৪নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষসহ সকল নাগরিকের সেবা করার জন্য সর্বস্তরের মানুষের সমর্থনেই আমি প্রার্থী হচ্ছি।
মিস্টার আরো বলেন, কোন প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমি প্রার্থী হচ্ছি না, সাধারণ জনগনের সমর্থনেই প্রার্থী হচ্ছি। এই লক্ষ্যে আমি ইতোমধ্যে প্রচার-প্রচারনা শুরু করেছি। তাই আমি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে বিগত দিনে এলাকায় অনেক উন্নয়ন করেছি। দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করেছি। পুনরায় নির্বাচিত হলে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এ সময় প্রবীণ মুরব্বী মোবারক হোসেন প্রধান, রাজ্জাক মোল্লা, লিয়াকত আলী প্রধান, চাঁন মিয়া বেপারী, নবী সিকদার, আশর্^াদ প্রধান, নূরনবী, আহসান উল্ল্যাহ মোল্লা, ইয়াকুব প্রধান, সাত্তার গাজী, ইজ্জত আলী প্রধান, বারেক প্রধান, উমর আলী ফকির সহ সহস্রাধিক বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনগনের মনোনীত প্রার্থী বর্তমান মেম্বার মো. মাহবুব আলম মিস্টারের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।