
প্রকাশিত,২০, সেপ্টেম্বর,২০২১
ফেনী জেলা প্রতিনিধি ঃ
ফেনীর সোনাগাজী পৌর নির্বাচনে আল হেলাল একাডেমী কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী দু’পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সাংবাদিকের গাড়ী লক্ষ করে ককটেল ছোঁড়া হয়েছে।
প্রশাসনের কঠোর অবস্থানের কারনে এ ঘটনা ছাড়া অন্য সকল কেন্দ্রে কোনো প্রকার গন্ডগোল ছাড়াই ভোট গ্রহন চলছে। ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
নির্বাচন চলাকালে ফেনী জেলা প্রশাসন, সোনাগাজী উপজেলা প্রশাসন, পুলিশ, র্্যাব, বিজিবির টহল-নজরদারী ছিলো অত্যন্ত কঠোর।
প্রশাসন কর্মকর্তাগন জানিয়েছেন নির্বাচন পরবর্তী যে কোনো সহিংসতা দমনের বিষয়েও তারা শক্ত অবস্থানে রয়েছেন।


