print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, জুলাই,২০২১

নিউজ ডেস্ক ঃ

সারাদেশে করোনা ভাইরাসে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ২৫৮, জন।
দেশে করোনা ভাইরাস দিন দিন মহামারি আকার ধারণ করছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসটির শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ হাজার ৭৭৯ জনে। এর আগে গতকাল ২৬ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৯২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।