ময়মনসিংহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ১৭,জন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২১-০৭-০৮, ২:১০ অপরাহ্ন / ৩৪
ময়মনসিংহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ১৭,জন।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,৮, জুলাই,২০২১

মমিসিংহ জেলা প্রতিনিধি ঃ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সর্বোচ্চ রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত পাঁচ রোগীসহ ১৭ জন মারা গেছেন। এরআগে, হাসপাতালটিতে সর্বোচ্চ ১৫ জন রোগীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহ ও শেরপুরের দুই জন করে এবং নেত্রকোনার একজন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচ জন, জামালপুর ও শেরপুরের তিন জন করে ও নেত্রকোনার একজন রোগী মারা গেছেন।

১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

তিনি আরও জানান, নতুন করে ৫৫ জন রোগী করোনা ইউনিট ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩৭১ জন। এছাড়া আইসিইউতে আছেন ২১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ রোগী।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৬৪৫টি নমুনা পরীক্ষায় ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৯ হাজার ২৫০ জন, সুস্থ হয়েছেন সাত হাজার ৩২২ জন।