
প্রকাশিত,০৩, জুলাই,২০২১
অনলাইন ডেস্কঃ
পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র্যাব
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা সাত দিনের কঠোর লকডাউনে বিধিনিষেধ মেনে চলা নিশ্চিত করতে সারা দেশে পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (০৩ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ার মোড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
তিনি বলেন, কঠোর লকডাউনে মূল সড়কগুলোতে মানুষের অযথা চলাচল কম থাকলেও পাড়া-মহল্লায় দিনভর জটলা লেগে থাকে। এমন বাস্তবতায় দেশজুড়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে র্যাব।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে পয়লা জুলাই থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন, যা পরিচিতি পেয়েছে শাটডাউন হিসেবে। এ শাটডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।


