print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, জুন,২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮ হাজার ৮২২ জন, এটি বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫০৩ জনের। এদিকে এ নিয়ে টানা চারদিন দেশে করোনায় মৃতের সংখ্যা শতাধিকের বেশি রইলো।

এদিকে বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাত হাজার ৬০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭২ হাজার ৭৭২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন চার লাখ নয় হাজার ৬৪১ জন। বুধবার (৩০ জুন) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ১২৪ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৭১ লাখ ৬৬ হাজার ৩২৫ জন। করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৪৯৩ জন।

এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৯ হাজার ৯৮০ জন। অপরদিকে, সুস্থ হয়েছেন দুই কোটি ৯০ লাখ সাত হাজার ৩৭৩ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি তিন লাখ ৬১ হাজার ৫৯৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৮৪ জনের। সুস্থ হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ১৯ হাজার ৪৯৭ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন।

এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ১১৯ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ১৩৬ জন।