print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯,মে,২০২১

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ

ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রমে অংশগ্রহণকারী সব পুরুষ-নারীকে শান্তিরক্ষার লক্ষ্যে সর্বোৎকৃষ্ট পেশাদারি মনোভাব বজায়, কর্তব্যপরায়ণতা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের আত্মত্যাগের ঘটনায় গভীর কৃতজ্ঞতা ও যথোচিত সম্মানপূর্বক স্মরণ করা হয়।

২০০৩ সাল থেকে এ দিনটি পালন করা হচ্ছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি অংশ হিসাবে ময়মনসিংহেও বিভিন্ন কর্মসুচী পালন করেছে ময়মনসিংহ রেঞ্জপুলিশ।

প্রতিবারের মতো এবারও ময়মনসিংহ পুলিশ লাইন্সে শনিবার, ২৯,মে সকালে পুলিশ ইউনিট, সামরিক, বেসামরিক ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি পালিত

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আয়োজিত ”আন্তজাতিক শান্তিরক্ষী দিবস-২০২১ উপলক্ষে একটি বিশাল র্্যলি অনুষ্ঠিত। র্্যলিটি উদ্ধোধন করেন,.রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার হারুন উর রশিদ।
এসময়,রেঞ্জ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্হিত ছিলেন। রেঞ্জ ডিআইজি কার্যালয় চত্বর থেকে র্্যলিটি উদ্ধোধন করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাউনহল এসে সমাপ্তি হয়। পরে,সকাল ১১’টায় টাইনহল এডঃ তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ-উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ রেঞ্জ,বাংলাদেশ পুলিশের আয়োজনে, এডভােকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, টাউন হল ময়মনসিংহে, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২১ পালিত হয়।
ব্যারিস্টার মােঃ হারুন অর রশিদ, বিপিএম,ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জের সভাপতিত্বে এবং স্বাগ‍তা ভট্টাচার্য্য (মৌ), অতিরিক্ত পুলিশ সুপার, ত্রিশাল সার্কেলের সঞ্চালনায়, আলোচনার শুরুতেই যুদ্ধবিধ্বস্ত দেশসমূহে শান্তি রক্ষা করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা এখনো শান্তিরক্ষায় নিয়োজিত আছেন তাদের স্মরনে দাঁড়িয়ে নিরবত পালন করাসহ তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শরীফ আহমেদ (এমপি) মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, মােঃ কামরুল হাসান, এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ নাজিমল হক, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি,কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেড ও ফেটশন কমান্ডার ময়মনসিংহ, ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, হারুন-অর- রশিদ, রেঞ্জ পুলিশ সুপার ময়মনসিংহ, মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা), আকবর আলী মুন্সী, পুলিশ সুপার, নেত্রকোনা জেলা, নাসিরউদ্দিন, পুলিশ সুপার, জামালপুর জেলা, গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহ জেলা, ফিরোজ তালুকদার,ওসি- ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা, শাহ কামাল আকন্দ, ওসি- জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ, বিপ্লব কুমার বিশ্বাস, ওসি- শ্রীবরদী থানা, শেরপুর, আব্দুল কাদের মিয়া, ওসি- ঈশ্বরগঞ্জ থানা সহ ময়মনসিংহ রেঞ্জ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড.মােঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ,বাংলাদেশ পুলিশ,ময়মনসিংহ। আলোচনায় বক্তাগণ বলেন,বাংলাদেশ পুলিশের বিভিন্ন সময় শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করে রেখেছে যা অবশ্যই প্রশংসনীয়। অচির ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা মিশনে নিজেদের নাম অক্ষুন্ন রাখাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর তাগিদ দেন। উক্ত অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।