print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭,মে,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার
পাইথল ইউনিয়নের যত্ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে ২৬ মে বুধবার বিকাল ৩ টায়, কাওরাইদ গয়েশপুর কলেজ মাঠে, ক্যাশ কার্ডের মাধ্যমে, যত্ন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও পাগলা থানা পাইথল ইউনিয়নে
স্থানীয় সরকার’ বাস্তবায়নধীন আইএসপিপি যত্ন প্রকল্প ১২১০ জন উপকারভোগী শিশুদের মাঝে ক্যাশ কার্ড বিতরণ করা হয়,।
পাইথল ইউনিয়নের নয়টি ওয়ার্ডের১২১৩ জনের উপকারভোগী গর্ভবতী নারী ও ৫ বছরের নিচে শিশুর মায়েদের ক্যাশ কার্ডের মাধ্যমে গড়ে৫ হাজার ১০০ টাকা, সহ বিভিন্ন অঙ্কের ৩মাস পরপর ৫ হাজার ১০০টাকা, পাবে, এর ধারাবাহিকতায় প্রথম ধাপে ক্যাশ কার্ড বিতরণ করা হয়।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পাইথল ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান ঢালী।
ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেশ সময়/আয়নাল ইসলাম