
প্রকাশিত,২৩,মে,২০২১
ঝালকাঠি জেলা প্রতিনিধি ঃ
ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলা ৪ নং সদর ইউনিয়ন পরিষদের মৃত হারুন-অর-রশিদ এর পুত্র আবু বক্কর সিদ্দিকী (জুয়েল) কাঠালিয়া উপজেলা পরিষদে বর্তমানে প্রত্যেকটি অফিসে দালালি থেকে শুরু করে সাংবাদিকদের হেনস্ত ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে নির্যাতিত সাংবাদিক মোঃ রাজিব তালুকদের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান আমি ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার সাবিনা ইয়াসমিন বাল্যবিবাহের নেতৃত্বে দিলে তাহার তথ্য প্রকাশ করিলে ও উপজেলা প্রশাসনকে দিলে । কাঠালিয়া উপজেলা প্রশাসন সঠিক ব্যবস্থা নেয়ার কার্যক্রম শুরু করিলে ।
হঠাৎ কাঠালিয়া থানার সামনে দুপুর আনুমানিক ০২ ঘটিকার সময় আবু বক্কর সিদ্দিকী (জুয়েল ) ও তার সাথে থাকা অপরিচিত লোকজনকে নিয়ে প্রথমে আমাকে অকথ্য ভাষায় গালাগালি সহ একপর্যায়ে আমার ক্যামেরা রাস্তায় আছাড় মারে। উল্লেখ্য বিষয়ে আমি কাঠালিয়া থানা পুলিশকে এজাহার দিলে আমলে নেননি।
উল্টো আমার নামে ইউপি মেম্বারকে বাদী বানিয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
জুয়েল শুধু মামলাবাজ না এছাড়াও কাঠালিয়া থানা তে যে কোন জায়গায় জমি জমা বিরোধ,কোন মারামারি সালিশি, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সংরক্ষিত মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারদের দলীয় ভাবে জিতিয়ে নেওয়ার প্রবণতা দেখিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ সহ কাঠালিয়া উপজেলা পরিষদের প্রত্যেকটি দপ্তরে তার দালালির কার্যক্রম চলমান রয়েছে।
তবে করোনার কারণে এবং আমাকে মামলা দিয়ে হয়রানি করেছে যার কারণে আমি জুয়েলের বিরুদ্ধে মামলাটি করতে পারিনি এখন আমি মামলাটি করার জন্য প্রস্তুত আছি এবং অতি নিকটে করব।
তার স্ত্রী একজন সংরক্ষিত ইউপি সদস্য কিন্তু তারপরেও তিনি বিভিন্ন মাদকের সাথে জড়িত থাকায় পূর্বে কাঠালিয়া থানা তে একটি মাদক মামলায় আসামি হয়েছে মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে চলমান।
আবু বক্কর সিদ্দিকী জুয়েল কাঠালিয়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদের নাম বিকৃত যত অপকর্ম করে যাচ্ছে।
উল্লেখ্য বিষয়ে ঝালকাঠি জেলা বাংলাদেশ আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির কে মুঠোফোনের ফোন দিয়ে আবু বক্কর সিদ্দিকী জুয়েল এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ নামে আমি কাউকে চিনি না, কাঠালিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান উজির শিকদার এর কাছে জুয়েলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পদ দপ্তর সম্পাদক আছে কিন্তু যাহা-কিছু আপনি অভিযোগের কথা বলেছেন তা সবকিছু সত্য।
আমিতো অভিযোগের বিষয়ে আবু বক্কর সিদ্দিকী জুয়েলের নিকট মুঠোফোনে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন আমার নামে যা কিছু আনীত অভিযোগ সকলে মিথ্যা কিন্তু একটি বিষয় হচ্ছে আমার বউকে প্রতিহিংসামূলক একটি মাদক মামলা দিয়েছে এবং মামলাটি চলমান এটা সত্য।


