print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১,মে,২০২১

সোহাগ হোসেন বেনাপোলঃ

বৃহস্পতিবার(২০মে) রাত ১১ টার দিকে নিজ বাড়িতে ভাতিজা দেলোয়ার হোসেন (২২) বল্লমের আঘাতে তিনি মারা যান।নিহত মজিদ অগ্রভুলোট গ্রামের গফুর সর্দারের ছেলে।ঘাতক ভাতিজা দেলয়ার একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেন এর কথা কাটাকটি হয়। এ সময় দেলোয়ারের হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের পেটে।ঘটনাস্থলেই মজিদ মারা যায়। দেলোয়ার ঘটনার পরপর পালিয়ে যায়।

শার্শা থানার ওসি বদরুল আলম ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি ফরিদ ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ মর্গে নেয়ার প্রস্তুতি চলছে। আইসি ইনচার্জ ফরিদ ভুইয়া অগ্রভুলোটে একজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

২১/৫/২১