print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭,মে,২০২১

সুমন আহম্মেদ,
মতলব উত্তর চাঁদপুরঃ

২৭/০৫/২০২১ইং পুলিশ সুপার, চাঁদপুরজেলা মহোদয়ের নির্দেশ মোতাবেক মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামাল সাহেবের দিক-নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাসুদ সাহেব এর তদারকীতে অত্র থানায় কর্মরত এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় এসআই(নিরস্ত্র) মোঃ আবদুল আউয়ালসহ ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন দূর্গাপুর ইউনিয়নের ঋষিকান্দি গ্রামের রক্ষাকালী মন্দির এর পূর্ব উত্তর পার্শ্বে মাদক ব্যবসায়ী শ্রীদাম তার বসত ঘর হইতে আসামী শ্রী দাম(৬০), পিতা- মৃত রমেশ, মাতা- প্রিয়বালা ঋষি, সাং- ঋষিকান্দি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে ২৬/০৫/২০২১ইং তারিখ ২২.৪০ ঘটিকার সময় গ্রেফতার করেন।
উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর বসত ঘর তল্লাশী করিয়া তাহার খাটের পার্শ্বে হইতে ০১টি নীল রংয়ের মুখ বন্ধ প্লাস্টিকের ড্রাম যাহার ভিতর ৫০ লিটার দেশীয় তৈরি চেলাই মদ প্রাপ্ত হইয়া উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।