print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, অক্টোবর,২০২১

বাগেরহাট প্রতিনিধিঃ

২৪ ঘণ্টার ব্যবধানে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় পাথরবোঝাই এমবি লোহাগড়া ২ নামে আরো একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে অক্ষত অবস্থায় ১০ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।
সার বোঝাই লাইটার ডুবির একদিন পর মোংলা বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন দুবলা এলাকায় পাথর বোঝাই এমভি বিউটি অব লোহাগড়া নামক আরো একটি লাইটার জাহাজ ডুবেগেছে।

কোস্টগার্ড পশ্চিমজোন সুত্রে জানাযায়,বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থারত একটি বিদেশী জাহাজ থেকে পাথর বোঝাই করে ছেড়ে আসার সময় স্রোতের কবলে পড়ে ও ডুবোচরে ধাক্কা লেগে শনিবার(৯ অক্টোবর) ভোরে ফেয়ারওয়ে সংলগ্ন দুবলার চর এলাকায় ডুবেযায় বিউটি অব লোহাগড়া নামক লাইটার জাহাজটি। ওই এলাকার পাশে বঙ্গোপসাগর সংলগ্ন কোস্টগার্ড দুবলা স্টেশনের দায়িত্বরত টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডুবেযাওয়া লাইটারের ১০ নাবিককে উদ্ধার করে।

মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন জানান, যেহেতু পাথর বোঝাই লাইটারটি বন্দরের বর্তমান চ্যানেলের বাহিরে ডুবেছে সেহেতু মোংলা বন্দরে বানিজ্যিক জাহাজ আগম বা নির্গমনে কোন সমস্যা হবে না।
এর আগে শুক্রুবার(৮ অক্টোবর) সার বোঝাই এমভি দেশ বন্ধু নামক একটি লাইটার ডুবেযায়।গতকাল ডুবে যাওয়া লাইটার এমভি দেশ বন্ধুর মালিক পক্ষকে আগামী ১৫ দিনের মধ্য লাইটার টি বন্দর চ্যানেল থেকে অপসারণের জন্য বন্দর কতৃপক্ষের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান বন্দরের হারবার মাস্টার। তবে মালিক পক্ষ সার অপসারন অথবা লাইটার উত্তোলনের কোক কার্যক্রম এখনো শুরু করেনি।#

মো ঃ কামরুজ্জামান
বাগেরহাট।