
প্রকাশিত,১৫,মে,২০২১
মোঃ ইউসুফ রুবেল, কক্সবাজার প্রতিনিধি ঃ
চুনতি রেঞ্জের অধিন আজিজ নগর বিট এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে রাতের অন্ধকারে বন বিভাগের জায়গা দখলের খবর পেয়ে ছুটে আসে উত্তর আজিজ নগর বিট অফিসার এজাহার আলী ।
চকরিয়া উপজেলা উত্তর হারবাং গায়নাকাটা এলাকায় পাহাড় কেটে রাতের অন্ধকারে বসতি নির্মাণ ও বন জমি দখলের চেষ্টা করে ছিল একি এলাকার মৃত্ নুর আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন খবর পেয়ে বন কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সরেজমিনে এসে একটি গোয়ার ঘর ও এক একর জমি উদ্ধার করা হয়।
এই বিষয়ে বন কর্মকর্তা আমাদের কে জানান আমরা খবর পাওয়া মাত্রই ছুটে এসে দেখি একটি গোয়ার ঘর নির্মাণ করা হয়েছে ও একটি নতুন ভাবে বাড়ি নির্মাণের চেষ্টা করতেছিল দেলদুয়ার হোসেন। খবর পেয়েই এখানে এসে অবৈধ জায়গা দখল ও বসতি নির্মাণউচ্ছেদ করেছি ।
বনভূমি জায়গা এভাবে জবর দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিট অফিসার এজাহার আলী। ###


