print news || Dailydeshsomoy

প্রকাশিত,১১, নভেম্বর,২০২১

হবিগঞ্জ আজমিরীগঞ্জ ঃ

হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নে ভোটগ্রহন শুরু হয়েছে।

আজ সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্র ভোটারা আসতে শুরু করে। হাওয়র বেষ্টিত হওয়ায় এখানে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়।

এ উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ভোটার ৭৪ হাজার ৬’শ ৯৪ জন। ভোটের মাঠে প্রার্থী রয়েছেন ২৫০ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ১৬ জন। সংরক্ষিত নারী সদস্য রয়েছেন ৬০ জন ও মেম্বার পদে ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ টি ইউনিয়নের ৪৮ টি কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন ভোটারা। মাঠে রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।