print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭,মে,২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

আজ ২৭ মে,বৃহস্পতিবার,সন্ধ্যা ৬ঃ৩০ টায়, রাজধানীর এ.এম.জেট হাসপাতালে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি’র মা জনাব ফৌজিয়া মালেক এজমা ও বার্ধক্যজনিত নানা রোগের কারনে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মরহুম ফৌজিয়া মালেক মানিকগঞ্জ সদর উপজেলার হরগজ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।মরহুমার স্বামী মৃত. কর্ণেল এম এ মালেক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে (স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক,এমপি) ও এক মেয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,প্রফেসর রুবিনা হামিদ) দুই সন্তান রেখে গেছেন।

মরহুম ফৌজিয়া মালেক গত ৪ দিন আগে রাজধানীর এ এম জেট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত দুইদিন আগে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। এর ৫ মাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রী ও তাঁর পরিবার মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

স্বা/-
মো. মাইদুল ইসলাম প্রধান
সিনিয়র তথ্য কর্মকর্তা
বাংলাদেশ সচিবালয়,ঢাকা।

পি.আর.ও/ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।