
প্রকাশিত,২৮, সেপ্টেম্বর,২০২৩
প্রতিবেদ প্রতিবেদঃ
স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে সৌদি আরবের আবহা জেলার বিশা নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মুকন্দ গ্রামের মো. খায়রুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম পরিবারের স্বচ্ছলতা ফিরাতে ৬ মাস পূর্বে সৌদি আরবের আবহা জেলার বিশা নগরীতে যান। সে পেশাগত ড্রাইভার ছিলেন। সেখানে (বলদিয়া) ময়লার গাড়ি চালাতেন। প্রতিদিনের মত ময়লার গাড়ি চালিয়ে যাওয়া সময় হঠাৎ সড়কে গাড়িটি উল্টে যায়। এতে আমিরুল ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে আশপাশের লোকজন মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
নিহত আমিরুল ইসলাম দুই সন্তানের জনক।
রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


