print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০মে,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঝটিকা অভিযানে ৩২৩ টি মাদকদ্রব্য ওষুধ টাপেন্টাডল সহ দুজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম ।

আজ সোমবার বিকেলে সৈয়দপুর উপজেলার পৌর এলাকার পুরাতন মুন্সিপাড়া নামক স্হানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর জনাব মোহাম্মদ জায়েদ আল জাফরীর উপস্থিতি তে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন জনাব মোহাম্মদ রমিজ আলম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা।

আটককৃত দুজনের মধ্যে একজনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং অপর একজনের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড করা হয় ।

এবিষয়ে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম এর সাথে কথা হলে তিনি বলেন সৈয়দপুর উপজেলাকে মাদক মুক্ত রাখতেই আমাদের এই অভিযান পরিচালনা করা হচেছ যা অব্যাহত থাকবে

ম্যাজিস্ট্রেট রমিজ আলম এর কাছে আটককৃত দুই আসামীর নাম ও গ্রামের নাম জানতে চাইলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করেন নি।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর জায়েদ আল জাফরীর কাছে এবিষয়ে কিছু জানতে চাইলে তিনিও কোন মন্তব্য করতে রাজি হয়নি ।