print news || Dailydeshsomoy

বাবুল নেত্রকোণা,
নেত্রকোণা জেলার আটপাড়া-কেন্দুয়ার গণ মানুষের নেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সম্মানিত সাংসদ বাবু অসিম কুমার উকিল এবং উনার সহধর্মিণী সাবেক সাংসদ ১১/১আন্দোলনের অগ্রগতি রাজপথ থেকে আজকের অপু-উকিল। বাংলাদেশ যুব-মহিলালীগের সংগ্রামী সাধারণ সম্পাদক।
গত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েই আটপাড়া-কেন্দুয়ার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।
অন্য দিকে যেমন সরকারের ভাবমূর্তি উজ্জীবিত করছেন ঠিক তেমনি দলীয় নেতাকর্মীদের প্রতিও সর্বদায় খেয়াল রাখছেন এবং আপদ-বিপদে পাশে থাকছেন।

জানা যায়, এমপি অসিম কুমার উকিল এবং উনার সহধর্মিণী সাবেক সাংসদ অধ্যাপিকা অপু-উকিল প্রতি সপ্তাহেই ছুটে আসেন নিজ নির্বাচনী এলাকায় আর এসেই খবর নিচ্ছেন কার কি সমস্যা।
আরো জানা যায়, এমপি অসিম কুমার উকিল এবং সাবেক সাংসদ অধ্যাপিকা অপু-উকিলের সিক্ত ভালবাসা আর কর্মীবান্ধব বলেই বিভিন্ন উপজেলা এবং নেত্রকোণা জেলা থেকেও শত শত নেতাকর্মী কেন্দুয়া উকিল বাড়িতে ছুটে যান।
জেলা-উপজেলার শত শত নেতাকর্মীদের কথা একটাই এমন কর্মী বান্ধব এবং সিক্ত ভালবাসা এমপি যুগল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পাওয়া খুবই দূস্কর।

এ ব্যাপারে সাবেক সাংসদ ভাটি বাংলার অগ্নি খ্যাত ১১/১ এর আন্দোলনের লড়াকু জননেত্রী শেখ হাসিনার বিশ্বতত্ত্ব ভ্যানগার্ড অধ্যাপিকা অপু-উকিল এ প্রতিবেদককে বলেন,আমরা স্বামী স্ত্রী কাজ একটাই রাজনীতি। তাই দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।

অধ্যাপিকা অপু-উকিল আরো বলেন, দলীয় নেতাকর্মীদের জন্য আমাদের দরজা সর্বদায় খোলা থাকবে এবং আমরা সবাই সুখ-শান্তি এবং দুঃখকে ভাগাভাগি করে নিবো।