print news || Dailydeshsomoy

প্রকাশিত,৯,মে,২০২১

কক্সবাজার প্রতিনিধি।।

সাংবাদিকের প্রভাবখাটিয়ে দুই মামা ও ৬ খালার জমি এবং দোকানঘর দখলের চেস্টা অভিযোগ পাওয়া গেছে !
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এঘটনা ঘটেছে। ভুক্তভুগীরা এব্যাপারে রামু থানায়, পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে ওই সাংবাদিক সাইফুলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে,
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড খোন্দকারপাড়া গ্রামের মৃত আবদুর রহমানের মেয়ে মমতাজ বেগম (৫০)। একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিজের পাড়া স্কুল গ্রামের নুরুল ইসলামের ছেলে সূইফুল ইসলাম। সম্পর্কে মমতাজ বেগমের আপন ভাগিনা হন।
এই সাইফুল ইসলাম
মাইটিভির সাংবাদিক পরিচয়ে প্রভাব বিস্তার করে এলাকায় চাঁদাবাজি,জমি দখল ও বিভিন্নজনকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ ।
লিখিত অভিযোগে আরো প্রকাশ, তার আপন খালা মমতাজ বেগমেরা ৭ বোন ও ২ ভাই। তারা আপোষ মিমাংসা মতে তাদের পৈত্রিক সুত্রে ভাগজাতনামা অনুযায়ী প্রাপ্ত জমি নিজনিজ অংশ বুঝে নিয়ে ভোগ দখলে স্থিত আছেন।
সাইফুল তার মায়ের অংশে পাওয়া জমিতে দোকানঘর নির্মাণ করে ভোগ দখলে আছে।
মমতাজ বেগম দাবী করেন, অপর ৬ বোন ও ২ ভাই সহজ সরল ও নীরিহ হওয়ায় ভাই রবিউল আলম প্রবাসে মালয়েশিয়া থাকার সুযোগে সাইফুল দুর্লোভে বশিভূত হয়ে সন্ত্রাসী কায়দায় সাংবাদিকের প্রভাবখাটিয়ে চলে বলে কৌশলে তাদের অংশের জমি জবর দখল করার উদ্দেশ্য নানা ষড়যন্ত্র ও প্রবাসী ভাই বরিউল আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অশ্লীল ও অপপ্রচার চালিয়ে প্রবাসী রবিউল আলমকে সামাজিক ও পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন
করার জন্য ও স্থানীয় প্রশাসনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
তিনি অভিযোগে আরো দাবী করেন, ৬ বোন ও দুই ভাই যথাক্রমে মোজাহের আলম ও মালয়েশিয়া প্রবাসী রবিউল আলম ও দোকান ভাড়াটিয়া দিদারুল আলমকে চেইন্দা স্টেশনস্থ দোকান থেকে উচ্ছেদ করার এবং মিথ্যা মামলায় জড়ানো এবং মারধর ও খুন, হামলার হুমকি অব্যাহত রেখেছে এই সাইফুল।
তারা জানমালের নিরাপত্তা অভাব বোধ করছেন।
সাইফুলের খালা মমতাজ বেগমের লিখিত বক্তব্যে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী রবিউল আলম জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেন। তার না থাকার সুযোগে গত ২ মে রাত ১২ টার দিকে সাইফুলের নেতৃত্বে লোকজন উক্ত দোকানের সামনে এসে হুমকি দেন। এতেও ক্ষান্ত না হয়ে পরদিন ৩ মে রাত ২টার দিকে দলবল নিয়ে উক্ত সাইফুল দোকানে সাইন বোর্ড ও তালা ভাঙ্গার চেষ্টা করে। উপস্থিত লোকজনে বাধার মুখে তালা ও সাইনবোর্ড ভাঙ্গতে পারেনি।
এতেও ক্ষান্ত না হয়ে সাইফুল গত ৫ মে রাত ২টার দিকে একদল দুবৃত্ত নিয়ে উক্ত দোকানে তালা ঝুলিয়ে দেন।
এব্যাপারে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাহাড়তলি গ্রামের গুরু মিয়ার ছেলে দোকান ভাড়াটিয়া দিদারুল আলম রামু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
দোকান ভাড়াটিয়া দিদারুল আলম অভিযোগ করেন, মমতাজ বেগম ও বদিআলম গংদের মালিকানাধীন চেইন্দা স্টেশনস্থ মার্কেট থেকে ৪০ হাজার টাকা সেলামী দিয়ে মাসিক তিন হাজার টাকা ভাড়ায় একটি দোকান ঘর ভাড়া নেন। ভাড়া নিয়ে দোকানে ৫০ হাজার টাকা খরচে দোকানও মেরামত করেন।
দোকান দখলের জন্য দোকানে তালা ঝুলিয়ে দেয়া। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর হুমকি দেন।
তিনি বলেন, এই সাইফুল তার ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি এবিষয়ে রামু থানাসহ সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমীরু জ্জামান বলেন, দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।