print news || Dailydeshsomoy

মোঃ হানিফ বিন রফিক, ঠাকুরগাঁও ‌জেলা প্রতিনিধি

অদ্য ১২/০৫/২০২০ ইং রোজ বুধবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় এক ব্যতিক্রমধর্মী হয়। ঠাকুরগাঁও জেলার একটি অন্যতম নামকরা স্বেচ্ছাসেবী সংগঠন সহায় জুলুম বস্তি এর পক্ষ থেকে প্রায় ১০০০ জন অসহায় দরিদ্র মানুষদের ঈদ সামগ্রী দেওয়া হয়।

সহায় জুলুম বস্তির এই ঈদ উপহার এর প্যাকেট এ ছিল সেমাই,চিনি ,তেল‌ ও একটি মুরগি দেওয়া হয়।

৫ টাকায় ঈদ বাজার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, বিশিষ্ট ব্যবসায়ি শরিফুল ইসলাম শরিফ, সহায়-জুলুম বস্তির সভাপতি সুজন খান, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহায়(জুলুম বস্তি) অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ!
যারা দেশে ও দেশের বাহিরে থেকে সহযোগিতায় করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওপর আস্থা রাখার জন্য ।