print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, জুন,২০২১

বিশেষ প্রতিনিধিঃ

মাদককে না বলুন শ্লোগান কে সামনে রেখে, সরাইলে মোঃ শের আলম মিয়া ও যুব নেতা আলী হোসেন এর উদ্যোগে এক ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্টিত হয়েছে।

এ খেলায় উপজেলার স্বল্পনোয়াগও, টিঘর, বিশুতারা, নতুন হাবলী, গলানিয়া, নরসিংহপুর, মোগলটুলা, চানমনি পাড়া সহ বিভিন্ন গ্রামের লাঠি খেলোয়াড় অংশগ্রহণ করেন।

আজ ২২ জুন বিকালে সরাইল উপজেলার সদর ইউনিয়নের নতুন হাবেলী গ্রামের বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু।

এ খেলা অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সরাইল সদর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল কালাম, কালিকচ্ছ ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবলীগের নেতা মোঃ আবুল কাশেম,বিশিষ্ট সরদার ইউসুফ মিয়া,
ওমর আলী, শওকত আলী, আসাদ আলী, নান্নু মিয়া,রোফ মিয়া।

উক্ত খেলায় অংশগ্রহণ করেন, এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া,এলাস মিয়া, ইউনুছ মিয়া, সাদির মিয়া,জীবন মিয়া, আইয়ুব খান, হিরা মিয়া, রফিক, আলকাস, সোহরাব, শিশু মিয়া, শফিক মিয়া, জুরু মিয়া, রফিক মিয়া, আজিজ, ফয়সাল,বাবুল মিয়াসহ আরো অনেকে।

লাঠি খেলা সরাইলের এক ঐতিহ্য এই ঐতিহ্য রক্ষায় উদ্যোগ নিয়েছেন উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শের আলম ও যুব নেতা আলী হোসেন।