
প্রকাশিত,২৬ মার্চ, ২০২১
বিশেষ প্রতিনিধিঃ
-স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে ঈশ্বরদীতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন এর পর বর্ণাঢ্য র্যালি বের করে বিএনপি। র্যালিতে অংশ নেয়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তারা। অন্যদিকে র্যালিতে অংশ নেয়া নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে রাখেন ঈশ্বরদীর রাজপথ। র্যালির শুরু থেকে শেষ পর্যন্ত তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছেন রাজপথ।
শুক্রবার (২৬মার্চ) সকাল ৯টায় স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদী রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে দলটির নেতাকর্মীরা পরে জায়গা সল্পতার কারনে র্যালিটি ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে শুরু হয়ে আলহাজ্ব মোড় স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
র্যালিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে রেলগেটস্থ দলীয় কার্যালয় সহ তার আশেপাশে জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীরা লাল-সবুজের জাতীয় পতাকা হাতে, মাথায় ক্যাপ, টিশার্ট পড়ে এই শোভাযাত্রায় অংশ নেন। বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড, জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়। মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা টুপি এবং গেঞ্জি পড়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সমাজ সেবক,বিশিষ্ট শিল্পপতি জননেতা আকরাম আলী খান সনজু(সনজু খান)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির অহবায়ক ও শ্রমিক নেতা আহসান হাবীব।
অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করেন তৃর্ণমূল বিএনপির প্রাণ ভোমরা, ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক জনপ্রিয় ছাত্রনেতা জাকারিয়া পিন্টু।
পৌর বিএনপির সদস্য সচিব বিষ্ট সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজ্বী খায়রুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম ফজলুর রহমান, যুগ্ন আহবায়ক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ওমর খান সুমার, বিএনপির নেতা আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল ইসলাম, হাসান আলী, কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু, ৮নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার আবু জাহিদ উজ্জল, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপির নেতা আরজ আলী, মুরাদ আলী, আব্দুল গাফ্ফার, সাবেক ছাত্রনেতা আবু সাঈদ লিটন,ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান আলী টনি বিশ্বাস, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, পৌর যুবদলের যুগ্ন সম্পাদক সাজেদুজ্জামান জিতু, রেজাউল করিম মুকুল, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, নবগঠিত পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল, উপজেলা সেচ্ছাসেবকদলের নেতা শরিফুজ্জামান শরীফ, সোহেল রানা, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিক কমিটির সভাপতি সাগর হোসেন রনি, কলেজ ছাত্রদলের প্রস্তাবিক কমিটির সভাপতি মাহামুদুল হাসান শাওন সহ আরো অনেকে।
তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি হাতে নিয়ে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা, রক্ত দিয়ে রাখব’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগানে স্লোগানে গোটা এলাকা মুখরিত করে তোলেন তারা।
প্রধান অতিথি জননেতা আকরাম আলী খান সঞ্জু বলেন আজকে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের মুক্তচিন্তা করার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা- সেই স্বাধীনতাকে আওয়ামী লীগ এক দলীয় শাসন কায়েম করছে।
সনজু খান আরো বলেন,আজকে দেশ স্বাধীনতা অর্জন করলেও আমরা স্বাধীন নই, আমরা মুক্ত নই। একটা পাথর আমাদের বুকের ওপর চেপে বসেছে। আমাদের নেত্রী দেশনেত্রী যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সেই নেত্রীকে সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ, তাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না। আজকে আসুন, এই অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের মধ্যে দিয়ে দেশে যারা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায় তাদের আমরা অপসারিত করি। সব দলমত নির্বিশেষ ঐক্যসৃষ্টি করি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। একই সাথে আমরা গণতন্ত্রকে মুক্ত করি।


