
প্রকাশিত,২৭, ফেব্রুয়ারি,২০২৩
বাঞ্ছারামপুর প্রতিনিধ ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় রবিবার সকাল ৯ টা সময়ে বাড়ি থেকে বের হলো জহিরুল ইসলাম মামুন ।
সকাল ১১ টায় নিখোঁজ বলে বিভিন্ন জায়গায় খোঁজা খোজি।
দুপুরে লাশের সন্ধান মিলল ডগুরি চকে।
নিহত জহিরুল ইসলাম মামুন
(২৯)পিতা মোয়াজ্জেম, গ্রাম কৃষ্ণনগর উপজেলা বাঞ্ছারামপুর।
খোজ নিয়ে জানা যায় যে মামুন মিয়ার জেঠা খালেক মিয়া বলেন আমি ১১ টা সময়ে দেখছি ঐদিকে যেতে তার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এমন অবস্থায় মামুনের স্ত্রী তিথি বেগমের মোবাইল ফোনে কলে বলেন আমাকে বাচাও বাচাও তারপর জায়গায় নাম বলতে পারে না শুধু বলল ২ টা পুকুর আছে মাঝখানে আমি। তারপর ফোনে আর তাকে পাওয়া যায়নি। সজনরা চারদিকে খোঁজাখুঁজি করে
ডগুরি চকের দিকে লোকজন গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। দুপুর ২ টা সময়ে সরকারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর উপজেলা কৃষ্ণ নগর,বুধাইরকান্দি ও শেকের কান্দির ও কল্যানপুর এর মাঝের বড় হাওর কেই ডকুরি চক বলে।
খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে লাশ প্রেরণ করেন।


