print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, নভেম্বর,২০২১

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় ডোবার পানিতে ডুবে রুবাইয়া নামে দেড় বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার খন্দকবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের শাকিব বিশ্বাসের মেয়ে।

পারিবারিক সুত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে রুবাইয়া খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় তাকে ভেসে থাকতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।