
প্রকাশিত,১০, মার্চ,২০২৩
মিন্টু খন্দকার নকলা প্রতিনিধিঃ
শেরপুরে প্রথম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেরপুর পৌরসভা একাদশ দল চ্যাস্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শেরপুর পৌরসভা একাদশ টাইব্রেকারে ১০/৯ গোলে নকলা উপজেলা দলকে পরাজিত করে এই জয় লাভ করে।
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলা উপলক্ষে অনুষ্ঠানে জেলা প্রশাসক সাহেলা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা অগ্নি কন্যা মতিয়া চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান, শেরপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ,নকলা উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বুরহান উদ্দিন, জেলা মেজিষ্ট্রট কাউসার আহাম্মেদ, ওসি ডিবি শেরপুর মুসফিকুর রহমান,শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত,
নকলা উপজেলায় আওয়ামীের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নকলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ: রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রশিদ সরকার, গোলাম হাফিজ সোহেল সহ নকলা উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং নকলা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন ।
১০ মার্চ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতায় মাধ্যমে ফাইনাল খেলার নির্ধারিত সময়ে উভয় দল দুটি করে গোল করে। পরে টাইব্রেকারে শেরপুর পৌরসভা একাদশ ১০-৯ গোলে নকলা উপজেলা দলকে পরাজিত করে।
গ্যালারি ভর্তি উৎসুক দর্শক টান টান উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলাটি উপভোগ করেন।
ফাইনাল খেলা শেষে জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান, ডিসি সাহেলা আক্তারসহ অন্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে এক লাখ ও রানার আপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।


